শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

তাহিরপুর সীমান্তে ১ হাজার শ্রমজীবি পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

রাহাদ হাসান মুন্না,সুনামগঞ্জ প্রতিনিধি  বৈশ্বিক মহামারী করেনা ভাইরাসে সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাড়িয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুরসহ ৬ সীমান্তের উপজেলায় ১০০০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে। শনিবার জেলার তাহিরপুরের সীমান্তবর্তী লাউড়েরগড়,চাঁনপুর,টেকেরঘাট এলাকায় সুবিধাবঞ্জিত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেন বিজিবি সিলেট সেক্টরের উপ মহাপরিচালক (সেক্টর কমান্ডার) কর্ণেল মাহমুদ মাওলা ডন এএফউব্লিউসি,পিএসসি,২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম।

শনিবার ও এর শুক্রবার, বৃহস্পতিবার ব্যাটালিয়নের দোয়ারাবাজার,সুনামগঞ্জসদর,দক্ষিণ সুনামগঞ্জ,বিশ্বম্ভরপুর,তাহিরপুর ও ধর্মপাশার মধ্যনগর সীমান্ত এলাকার ১৯টি বিওপির বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

শনিবার ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ১১ মেট্রিকটন খাদ্য সামগ্রী জেলার ৬টি উপজেলার ১০০০ হাজার সহায়তাপ্রাপ্ত প্রতিটি পরিবারের মধ্যে চাল, ডাল,আটা, ছোলা, লবন ও ভোজ্য তৈল বিরতণ করা হয়েছে।

উল্ল্যেখ যে, সীমান্ত এলাকায় বসবাসরত কোন কোন সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের বিজিবি অধিনায়ক, ক্যাম্প কমান্ডার, কোম্পানী কমান্ডার ও বিজিবি সৈনিক গণ নিজেরাই কাঁধে বয়ে বাড়ি অবধি ত্রাণ সহায়তা পৌছে দেন শুক্রবার ও বৃহস্পতিবার গভীর রাতে।

এসব ত্রাণ সহায়তা বিতরণকালে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আশিক,কোয়ার্টার মাষ্টার, সংশিষ্ট কোম্পানীর কোম্পানী কামান্ডার, বিওপি কমান্ডার ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।