শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কাপাসিয়ায় ট্রাক উল্টে নিহত ২

ডেক্সরিপোর্ট  গাজীপুরের কাপাসিয়ায় সিমেন্টবাহী ট্রাক উল্টে দুই ব্যক্তি মারা গেছেন। সোমবার সকালে এ দুর্ঘটনায় অপর একজন আহত হয়েছে। হতাহতরা সকলেই ট্রাকের যাত্রী বা শ্রমিক।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে একটি সিমেন্টবাহী ট্রাক ত্রিমোহনী সনমানিয়া সড়কের কবিরের বাজার এলাকায় এসে উল্টে রাস্তা থেকে নীচে পড়ে উল্টে যায়।

এ সময় ট্রাকের ২ যাত্রী নিহত হয়। অপর একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপটাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা আহত ব্যক্তি সুস্থ হলে তার কাছ থেকে জানা যাবে।