শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে যানবাহন চলাচল বন্ধে ডিসি খাইরুল আলমের নের্তৃত্বে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশে উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলমের নের্তৃত্বে যানবাহন চলাচল বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

সোমবার(১১ মে) সকাল সাড়ে ১০ টায় বরিশাল মেট্রোর প্রবেশদ্বার রামপট্রি বাজার,রহমতপুর,গড়িয়ার পাড়,চাঁদপাশা বটতলা এবং বেলতলা খেয়াঘাট এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম বলেন,লকডাউন শিথিল হলেও সরকারী নির্দেশনা অনুযায়ী এক জেলা থেকে অন্য জেলায় এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে আমাদেরকে সচেতন থাকতে হবে। সবাই নিজ নিজ জেলা এবং উপজেলায় থেকে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করে যে যার ঘরে অবস্থান করে করোনার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবেন। অযথা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফিরা না করে সরকারী নির্দেশনা মেনে চলে পুলিশকে সহযোগিতা করুন।

এসময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।