মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আগৈলঝাড়ায় ১শ ২০ পরিবারের মধ্যে প্রধান মন্ত্রীর শিশু খাদ্য বিতরণ

আগৈলঝাড়া প্রতিনিধি  করোনা মোকাবেলায় কর্মহীন পরিবারের শিশুদের পুষ্টি যোগান দিতে বরিশালের আগৈলঝাড়ায় দু’টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১শ ২০টি পরিবার সদস্যদের মধ্যে প্রধান মন্ত্রীর বরাদ্দকৃত শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে বাকাল ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নের ৬০টি দরিদ্র পরিবারের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতি পরিবারের শিশু খাদ্য হিসেবে ১কেজি চিনি, ৪শ গ্রাম প্যাকেট গুড়া দুধ, ৫শ গ্রাম ডাল, ৫শ গ্রাম সুজি ও ১প্যাকেট পুষ্টি বিস্কুট বিতরণ করা হয়েছে।
শিশু খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সরকারী তদারকি কর্মকর্তা প্রীতিশ বিশ্বাস।

অন্যদিকে একই দিন সকালে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্তরে ওই ইউনিয়নের ৬০টি পরিবার সদস্যদের মধ্যে অনুরুপভাবে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য বিতরণের সময়ে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু, সরকারী তদারকি কর্মকর্তা কাজী আবদুস সোবহান, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চানসহ প্রমুখ।