কামরানহাবিব,রংপুরলালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাধীনডাউয়াবাড়ী ভেলাগুড়ি,পাটিকাপাড়া,সিন্দুর্না,নওদাবাস,গোতামারী ইউনিয়নের হোম কোয়ারেন্টিনে থাকা কর্মহীন অসহায় ১২০০ টি পরিবারের মাঝে বীর মুক্তিযোদ্ধা মো: মোতাহার হোসেন এমপি ব্যক্তিগত উদ্যোগে এসব জরুরি খাদ্য বিতরন করেন ।
সোমবার(১১ মে) সকাল ১০ টা থেকে এক যোগে ছয়টি ইউনিয়নে ত্রান বিতরন করেন।
এ সময়, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মো: মাহমুদুল হাসান সোহাগ,যুগ্ম সম্পাদক বাবু দিলীপ কুমার সিংহ,সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশাশ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জরুরি খাদ্য সামগ্রী হাতে পেয়ে উপকারভোগীগন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি’র এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন।