মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

সুনামগঞ্জে হতদরিদ্র পরিবারে চিকিৎসা সহায়তা দিলেন-ব্যারিস্টার ইমন

রাহাদ হাসান মুন্না,সুনামগঞ্জ প্রতিনিধি  সারা বিশ্বে আতঙ্কিত (কোভিড ১৯) মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব সংকটকালীন সময়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর বাগগাঁও গ্রামের হত দরিদ্র মোঃ মুক্তার হোসেনকে চিকিৎসা সহয়তা দিলের সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন।

জানাযায়, বাগগাঁও গ্রামের হত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি মোঃ মুক্তার হোসেন (৩৫ ) গত (১৫ই ফেব্রুয়ারী) সড়ক দুর্ঘটনায় পরে তার ডান পা বেঙ্গে যায়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুনামগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। সেখানে কোন উন্নতি না হওয়ায় তাকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপালে জ্রুরী বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তার পায়ের পরীক্ষা করে জানান দ্রুত চিকিৎসা করাতে হবে । এই চিকিৎসার খরচ হবে প্রায় ৫০ হাজার টাকা। হত দরিদ্র পরিবারের মেয়ে জাকিয়া আক্তার বিভিন্ন মহলে সাহায্যের আবেদন করেন। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের কাছেও সাহায্যের আবেদনটি পাঠান। সাহায্যের আবেদনে সাড়া দেন ব্যারিস্টার এনামুল কবির ইমন,তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে হত দরিদ্র মোঃ মুক্তার হোসেনের চিকিৎসার যাবতীয় খরচ বহন করেন।

জাকিয়া আক্তার এক প্রতিবেদককে বলেন, আমার বাবার পায়ের চিকিৎসার খরচের টাকা না থাকায়,আমি সুনামগঞ্জ জেলা আওমীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের কাছে সাহায্যের আবেদন পাঠাই। তিনি আমার এই আবেদনে সাড়া দিয়ে আমার বাবার চিকিৎসার সব টাকা বহন করেছে। তা না হলে আমার বাবার চিকিৎসা করাতে পারতাম না, উনি অনেক বড় মনের মানুষ আল্লাহ্‌ উনাকে নেক হায়াত দান করুক।