শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

চরফ্যাশনে প্রথম করোনা রোগী শনাক্ত, নমুনা সংগ্রহ ৮৬

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশনে প্রথম মাহাফুজ(২২) নামের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। তার নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

ররিবার রাতে তার রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সে স্থানীয় নয় বলে জানা গেছে। এই উপজেলায় এবারই প্রথম করোনা রোগী শনাক্ত হলো।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোভন বসাক এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৭ মে চরফ্যাশন পৌর ১ন ং ওয়ার্ড কুলসুমবাগ এলাকায় ঢাকা থেকে বেড়াতে আসা মাহাফুজ ২২ বছরের এক যুবক জ্বর,সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে আসেন। তার শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। রবিবার তার রির্পোট পজেটিভ এসেছে।

তিনি আরো জানান, সোমবার(১১ মে) চরফ্যাশনে এ পর্যন্ত ৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যার মধ্যে ৪৯ টি নমুনা নেগেটিভ এসেছে, ১টি নমুনা রির্পোট পজেটিভ এসেছে। বাকি ৩৬ টির নমুনা রির্পোট এখনো আসেনি।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন জানান, আক্রান্ত যুবকের বাড়ি ঢাকার বছিলায়। সে খালু চরফ্যাশন হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর মাওঃ নুরুল আমিন বাড়িতে বেড়াতে আসে। গত কিছুদিন আগে তার জ্বর,সর্দি ও কাশি হলে মাওঃ নুরুল আমিন ৭ ই মে পরিবারের সবাইকে করোনা টেষ্টে পাঠান । রবিবার মাহাফুজের করোনা পজিটিভ আসে। রবিবার সে তার আরেক খালু ভোলা সদর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের বাড়ি থেকে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন । বর্তমানে সে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছে।

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. শাহীন মাহামুদ চরফ্যাশন হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর মাওঃ নুরুল আমিনের বাড়িটি লকডাউন করে দেন।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মিজানুর রহমান নেতৃত্বে করোনা পজিটিভ শনাক্ত যুবক বেড়াতে আসা ভোলা সদর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের বাড়িটিও লগডাউন করে দেন।