শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে জয়নাল আবেদীন নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) রাতে এ পুলিশ সদস্যের মৃত্যু হয়।

মৃত জয়নাল আবেদীন (৫৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন সাংবাদিকদের জানান, উপসর্গ নিয়ে ১০ মে দুপুর ১টা ১০ মিনিটে ভর্তি হওয়া ওই ব্যক্তি অবজারভেশনে ছিলেন। সোমবার (১১ মে) রাতে তার মৃত্যু হয়।

এদিকে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। অর্থাৎ সে করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছেন পরিচালক।

তবে মরদেহ থেকে পুনরায় নমুনা সংগ্রহ করে করোনা ওয়ার্ডে পাঠানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।