বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৫৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তাহিরপুরে ২ নারী করোনায় আক্রান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুরে নতুন করে ২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) রাত ৮টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে ২ জনেই নারী। জানা যায়,এই দুই নারী ঢাকা থেকে আসার পর গত ১০ মে তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই সাথে এর আগে করোনায় আক্রান্ত আরেক রোগীর নতুন করে পরীক্ষা করলে আজ আবার তার শরীরে করোনা পজিটিভ আসে। আক্রান্ত দুই নারী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর ও কালিপুর গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ইকবাল হোসেন জানিয়েছেন,করোনায় আক্রান্তদেরকে আগামীকাল সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসলোশনে পাঠানো হবে।