মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চাঁদপুরে আরও ১২ জনের করোনা সনাক্ত

ডেক্সরিপোর্ট  চাঁদপুরে নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬০ জনের। এরমধ্যে ৪ জন মারা গেছেন ও ১২ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকি ৪৪ জন চিকিৎসাধীন আছেন।

আজ বুধবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) সুজাউদ্দৌলা রুবেল জানান, করোনা চিকিৎসার জন্য নতুন করে চাঁদপুরে পদায়নকৃত ১৪ জন চিকিৎসক গতকাল মঙ্গলবার চাঁদপুর সিভিল সার্জন অফিসে যোগদান করেন। এ ছাড়া ১১ জন আজ বুধবার যোগদান করেছেন। তাঁরা সবাই ২৫০ শয্যা চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে করোনা রোগীর সেবায় দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন সূত্রে জানা যায়,গতকাল করোনার চিকিৎসায় নতুন করে চাঁদপুরে পদায়নকৃত ১৪ জন চিকিৎসক সিভিল সার্জন অফিসে যোগদান করেছেন। এছাড়া আরও ১১ জন নার্সের আজ যোগদানের কথা আছে।

সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ জানান,নতুন পদায়নকৃত চিকিৎসক ও নার্স সবাই ২৫০ শয্যা চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে করোনা রোগী চিকিৎসাসেবায় নিয়োজিত থাকবেন।