বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১৪
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আক্রান্তদের সবাই সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের সানারপাড় মোল্লা বাড়ীর বাসিন্দা। এ নিয়ে সিদ্ধিরগঞ্জের করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জনে।

সিদ্ধিরগঞ্জ থানা ও আক্রান্তদের পরিবারের দেয়া তথ্য মতে, তাদের পরিবারের এক সদস্য কয়েকদিন আগে মারা যান। মৃত্যুর একদিন পর ওই ব্যাক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে তাদের পরিবারের সবাই করোনার পরীক্ষা করায়। বুধবার তাদের সবার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে তাদের পরিবারের ৮ জনের করোনা শনাক্ত হয়।

জানা যায়, আক্রান্তদের মধ্যে ৩ ও ১১ বছরের দুই শিশুও রয়েছে। বাকি ৬ জনের মধ্যে একজনের বয়স ২৭, একজনের ২৮, একজনের ৩২, দুইজনের ৩৫ ও একজনের ৩৮ বছর। তবে বর্তমানে তাদের সবাই সুস্থ আছেন বলে জানান আক্রন্তদের পরিবারের এক সদস্য।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, আক্রান্তদের সবাই বর্তমানে সুস্থ আছেন। আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছি। তাদের বাড়ি আমরা লকডাউন করেছি। বাড়ির সদস্যদের বাড়ির বাইরে আসতে না করেছি। একইসাথে বাইরে থেকেও কাউকে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছি।