মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ঝালকাঠিতে গভীর রাতে পালিয়ে গেল আইসোলেশসনে থাকা করোনা রোগী

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় করোনা শনাক্ত ব্যক্তি হোম আইসোলেশসনে থাকা অবস্থায় পালিয়ে গেছেন। বুধবার গভীর রাতে তিনি উপজেলার আমুয়া ইউনিয়নের বাড়ি থেকে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার। বুধবার সন্ধ্যায় ওই আক্রান্ত ব্যক্তি বাড়িতে শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করেন। রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর করোনা প্রতিবেদন পজিটিভ আসে। রাত ১২টার দিকে তিনি পালিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এক সপ্তাহ আগে ওই ব্যক্তি তাঁর মায়ের মৃত্যুতে চট্টগ্রাম থেকে গ্রামর বাড়িতে আসেন। এলাকার লোকজনের সন্দেহ হলে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গতকাল বুধবার সেই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়। খবর পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বের করতে চেষ্টা চলছে। তাঁর বাড়িতে ইফতারে অংশ নেওয়া ব্যক্তিদের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার বলেন, ওই ব্যক্তি চট্টগ্রাম থেকেই আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে এসেছেন। ইফতারে অংশ নেওয়া ব্যক্তিরা তাঁর সংস্পর্শে আসায় তাঁরা ঝুঁকির মধ্যে পড়ে গেল। তাঁকে খুঁজে বের করা না গেলে আরও অনেক ব্যক্তি আক্রান্ত হবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মো. ফয়সাল উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ প্রশাসন চেষ্টা করছে। ওই বাড়িতে গোপনে ইফতারের আয়োজন করা হয়েছিল। আক্রান্তদের বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।