মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

কলাপাড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, ২৫ বাড়ি লকডাউন

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় প্রথম এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি কলাপাড়া পৌরসভার ১ নম্বর নাচনাপাড়া গ্রামের বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত রবিবার কলাপাড়া হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠায়। একইদিন উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল সদর হাসপাতালে পাঠানো হয়। বুধবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তি মাছের ব্যবসা করতেন। কিভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

রাতেই আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের ২৫টি বাড়ি লকডাউনসহ ওই এলাকায় প্রবেশের প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ফার্মেসী ছাড়া পৌর শহরের সকল দোকানপাট আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষনা করেছে কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমবায় সমিতি।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জে এইচ খান লেলিন বলেন, হাসপাতালের ডাক্তার, নার্সসহ আক্রান্ত ওই ব্যক্তির সেবায় নিয়োজিত সবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে হাসপাতাল লকডাউন করা হবে কিনা সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আক্রান্ত ওই ব্যক্তির বাড়িসহ সন্দেহজনক স্থানগুলো লকডাউন করা হবে।