শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২০
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বরিশালের মীরগঞ্জ খেয়াঘাটের ইজারা কার্যক্রম স্থগিত ঘোষণা!

ডেক্সরিপোর্ট: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়াঘাটের ইজারা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 জানাগেছে,জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন মীরগঞ্জ খেয়াঘাট ২০১৯ সালের জন্য দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়ার নিমিত্তে বরিশাল জেলা পরিষদে ইজারা দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞ বাবুগঞ্জ সহকারী জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে মীরগঞ্জ খেয়াঘাটের ইজারা কার্যক্রম আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে জেলা পরিষদ।

এর আগে, সোমবার (১০ জুন) বরিশাল জেলা পরিষদের নিয়ন্ত্রাণাধীন মীরগঞ্জ খেয়াঘাট সর্বোচ্চ দর দাতাকে বুঝিয়ে দিতে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন বাবুগঞ্জ সহকারী জজ আদালত। সর্বোচ্চ দর দাতা আলমগীর হোসেনের দায়েরকৃত মামলার সোমবার শুনানি শেষে আদালতের বিচারক তাররাহুম আহম্মেদ আগামী সাত কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে এ নোটিশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলা পরিষদের মীরগঞ্জ খেয়াঘাটের ষষ্ঠ বার পর্যন্ত দরপত্র আহ্বান করা সত্ত্বেও সম্ভাব্য মূল্য দরপত্র পাওয়া যায়নি। পরবর্তীতে সপ্তম বার ৭৪ লাখ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় দর দাতা ৬৬ লাখ টাকায় টেন্ডার পাওয়ার জন্য আবেদন করেন।

অথচ জেলা পরিষদের নথিতে শেষ বার ইজারার কথা থাকলেও এবং নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ দর দাতাকে ঘাট বুঝিয়ে না দেওয়ায় গত ২৮ মে বিজ্ঞ বাবুগঞ্জ সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে বিচারক সোমবার শুনানি শেষে সর্বোচ্চ ইজারাদারকে খেয়াঘাট কেন দেওয়া হচ্ছে না মর্মে সাত কার্য দিবসের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।