মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মঙ্গলবার থেকে বরিশালে শপিংমল দোকানপাট বন্ধ ঘোষনা

ডেক্সরিপোর্ট  করোনা সংক্রমণ এড়াতে মঙ্গলবার (১৯ মে) থেকে বরিশাল নগরীর সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী মঙ্গলবার (১৯ মে) সকাল ৬টা থেকে এ আদেশ কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এস এম অজিয়র রহমান।

সোমবার (১৮ মে) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এর আগে রবিবার (১৭ মে) বিকালে জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে ব্যবসায়ী নেতাদের সভায় এই সিদ্ধান্ত হয়।

গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক বলেন, দোকানপাট, শপিংমল বন্ধ করা হলেও চিকিৎসা সংশ্লিষ্ট জরুরিসেবা সার্বক্ষণিক খোলা থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজর ও অন্য পরিসেবাসমূহ আগে জারিকৃত নির্দেশনা অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া জরুরি কারণ ব্যতীত রিকশা, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ যন্ত্রচালিত সর্ব প্রকার যাত্রী পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন চলাচল বিকেল ৪টার পর সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পণ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন চলাচল এ আদেশের আওতামুক্ত থাকবে।

গণবিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে এ নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। অন্যথায় আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।