বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৩০
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

এবার পুলিশ কনস্টেবলের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবী করলেন স্ত্রী!

ডেক্সরিপোর্ট:পুলিশ কনস্টেবলের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবী ও স্স্ত্রীর নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন ভুক্তভোগী স্বামী কনস্টেবল জিয়াদ খান। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রায় ৯ মাস আগে ওই নারীকে তিনি বিয়ে করেছিলেন। সোমবার (১০ জুন) নির্যাতনে অতিষ্ঠ হয়ে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন বিচারক মারুফ আহম্মেদ। ভুক্তভোগী স্বামী কনস্টেবল জিয়াদ খান পুলিশের বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত।
মামলায় বিবাদী করা হয় জিয়াদ খানের স্ত্রী জান্নাতুল নাইমা ইতি, শাশুড়ি জাহানারা বেগম, শ্যালিকা ফাতেমা মুক্তি ও শ্যালক মোহন পঞ্চায়েতকে। জান্নাতুল বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বিল্ববাড়ি গ্রামের নাছির পঞ্চায়েতের মেয়ে।
জিয়াদ খানের অভিযোগের বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী মো. জহিরুল ইসলাম  জানান, ফেসবুকের মাধ্যমে জান্নাতুল ও জিয়াদ খানের পরিচয় হয়। গত ২৪ সেপ্টেম্বর জিয়াদকে জিম্মি করে বিয়ের কাবিন করেন জান্নাতুল। এরপর আরআরএফ পুলিশ লাইন্সসংলগ্ন সুলতান গাজীর বাসা ভাড়া নিয়ে তারা বসবাস শুরু করেন।
গত ১১ এপ্রিল রাতে অন্য আসামিরা তার বাসায় বেড়াতে গেলে তাদের উপস্থিতিতে স্ত্রী জান্নাতুল স্বামীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় বাসায় রাখা নগদ এক লাখ ২০ হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে জান্নাতুল বাবার বাড়িতে চলে যান।
পরে জিয়াদ জান্নাতুলকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তিনি ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন বলে অভিযোগ করা হয়।