সোমবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৫৭
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

রান্নাঘরের স্পঞ্জ থেকেও ছড়াতে পারে জীবাণু!

অনলাইন ডেস্ক  প্রতিদিনের নোংরা থালা-বাসন পরিষ্কার করতে স্পঞ্জ ব্যবহার করে থাকেন অনেকে। শুধু থালা-বাসনই নয়’ চুলা বা মাইক্রোওয়েব পরিষ্কার করতেও ব্যবহার করা হয় এটি। নোংরা জিনিস পরিষ্কার করতে গিয়ে আপনার স্পঞ্জও দূষিত ও জীবাণুযুক্ত হতে পারে।

সঠিকভাবে এটি পরিষ্কার না রাখলে এর থেকে বাসনপত্র পরিষ্কারের বদলে উল্টো জীবাণুযুক্ত হয়ে যেতে পারে। তাই নিয়মিত এটি পরিষ্কার রাখা প্রয়োজন। দূষিত স্পঞ্জ থেকেও ছড়াতে পারে ব্যাকটেরিয়া। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

স্পঞ্জ পরিষ্কারের নিয়ম-

তিন লিটার পানিতে ৩/৪ কাপ ব্লিচ মিশিয়ে স্পঞ্জগুলো পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর সাধারণ সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এভাবে ৯৯ দশমিক ৯ শতাংশ ব্যাকটেরিয়া মারা যায়।

এছাড়া একদিন পরপর ভিনেগারে ডুবিয়ে মাইক্রোওইয়েভে বা চুলায় ফুটিয়ে নিন। এভাবেও স্পঞ্জ পরিষ্কার করতে পারেন। আর একটি স্পঞ্জ এক মাসের বেশি ব্যবহার করা যাবে না।