শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:১২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাসাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডেক্সরিপোর্ট  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা নামক স্থানে সিএনজি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

সোমবার বেলা এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, আজ সকালে জেলার ভূঞাপুর উপজেলা থেকে একটি যাত্রীবাহী সিএনজি চন্দ্রা যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্লা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।’

এতে ঘটনাস্থলে এক জন নিহত হয়। আহত হয়েছে আরও তিন জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।