শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা করায় ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

নাজমুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা করায় ক্রেতা, পথচারী ও ব্যবসা প্রতিষ্টানকে ২২ হাজার ৪শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১৮ মে)সকালে নবীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত আকারে দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয়।কিন্তু স্বাস্থ্যবিধি অমান্য করে পরিবারের বেশি সংখ্যক সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসায় ক্রেতা, পথচারী এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ২২ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদের মধ্যে বিভিন্ন লোক মাস্ক না পড়ে কোন কাজ ছাড়াই বাজারে চলাফেরা করায় এবং মোটর সাইকেলে এক জন আরোহী মাস্ক না পরায় তাকে ও জরিমানা করা হয়।তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।