মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভোলায় হাফিজ ইব্রাহিমের খাদ্য সহায়তা বিতরণ

কামরুজ্জামান শাহীন,ভোলা  করোনা ভাইরাস (কোভিড-১৯) মোবাবেলায় ভোলার দৌলতখানে সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষে অসহায়,ঘরমুখী ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন বিএনপি।

সোমবার(১৮ মে) সকাল ১০ টার দিকে তৃতীয় ধাপে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

দৌলতখান উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল মান্নান মিয়া জানান,সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিমের সহোযোগীতায় করোনা ভাইরাস সংক্রমণের প্রাদূর্ভাবে অচল জনপদ ভোলার দৌলতখান পৌরসভার দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ কামাল, উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক আবু হেনা রিয়াজ, উপজেলা ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জহুর, পৌরসভা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও পৌরসভা তরুণ দল সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সহ পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।