বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:১৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীতে ভূয়া ডাক্তার আটক

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় নুরুজ্জামান তালুকদার (৩৬)নামের এক ভূয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব-৮।

সোমবার উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার থেকে আটক করা হয়।

আটককৃত নুরুজ্জামান পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর টাউন এলাকার মৃত আবুল হাসেম তালুকদারের ছেলে।

জানা গেছে, র‌্যাব-৮ পটুয়াখালী এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে একটি টিম পাতাবুনিয়া বাজারে “মেসার্স তালুকদার মেডিসিন হাউসে” অভিযান পরিচালনা করে। নুরুজ্জামান মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করে পেশাগত কোনো ডিগ্রি অর্জন না করেই বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত রোগীদের সাথে প্রতারনা করেছে।

আটকের পর তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।