শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নবীগঞ্জে পাওনা ৩০০ টাকা চাওয়ায় বৃদ্ধ খুন, গ্রেফতার ২

নাজমুল ইসলাম নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জ উপজেলার পল্লীতে মাত্র ৩ শত টাকার জন্য প্রতিপক্ষের ছুরি আঘাতে সোমবার ইফতারের পর খুন হলেন সৈয়দ আলী (৫৫) নামের এক বৃদ্ধ।

এ ঘটনায় সংঘটিত সংঘর্ষে আহত আহত হয়েছেন উভয় পক্ষে ৫ জন। গুরুতর আহত নিহতের ভাই আনসব আলী (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার মুল নায়ক রুবেলসহ ২ জনকে বাহুবল হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের মৃত রাহাত উল্লার ছেলে বৃদ্ধ সৈয়দ আলী (৫৫) একই গ্রামের মৃত মতিন মিয়ার পুত্র রুবেল মিয়ার নিকট তার পাওনা ৩ শত টাকা দাবী করেন। এতে দিতে অপারগতা প্রকাশ করে রুবেল। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে রুবেল মিয়া ছুরি দিয়ে ঘাই মারলে সৈয়দ আলী মাটিতে লুটে পড়ে।

এ সময় তার ভাই আনসব আলী এগিয়ে আসলে উভয় পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। এদিকে স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় সৈয়দ আলী (৫৫) ও তার ভাই আনসব আলী (৩৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আলীকে মৃত ঘোষনা করেন। অপর আহত আনসব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তার অবস্থাও আশংকা জনক বলে জানাগেছে।

এদিকে সৈয়দ আলীর মৃত্যুও খবর পেয়ে রুবেলসহ অন্যান্য আহতরা বাহুবল হাসপাতালে গেলে খবর পেয়ে বাহুবল পুলিশ ঘটনার মুল হুতা রুবেল মিয়া (৩৫)সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। রির্পোট লেখা পর্যন্ত মৃতদেহ নবীগঞ্জ হাসপাতালের মেঝতে রয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান,রুবেলসহ ২ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।