ডেক্সরিপোর্ট ঘুর্নিঝড় আম্পানের প্রভাবে বরিশালে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। সকাল দশটা পেড়িয়ে গুড়ি বৃষ্টি হলেও দুপুরের পর বরিশালে মুসলধারে প্রায় ৩০ মিনিট বৃষ্টি হয়েছে। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক আছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
মঙ্গলবার রাত পেড়িয়ে বুধবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে আঘাত হানতে পারে।
এজন্য পায়রা সমুদ্র বন্দরে জন্য ৭ নম্বর বিপদ সংকেত থাকলেও বরিশাল নদীবন্দরের জন্য তা ২ নম্বর বলবৎ আছে। তাই বিআইডব্লিউর পক্ষ থেকে সকল নৌযানকে নিরাপদ স্থানে রাখার নির্দেশ রয়েছে এবং পন্টুনে থাকা কর্মীদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। একই সাথে উদ্ধারকারী নৌযান প্রস্তুত রাখা হয়েছে বলে জানালেন নৌ সংরক্ষণ ও ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা এস এম আজগর আলী।
এনিয়ে জেলা প্রশাসক বলেন, দুর্যোগ মোকাবেলায় তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৩১৬টি আশ্রয় কেন্দ্র এবং ৭৫৫টি স্কুল কলেজ প্রস্তুত রাখা হয়েছে। করোনার সময়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান করতে পারে এমন ব্যবস্থা করেছেন। সুপেয় পানি, খাবার এবং মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।