মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভোলায় উপকূলীয় এলাকা থেকে তিন লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে

কামরুজ্জামান শাহীন,ভোলা  সাগরে সৃষ্ট শতাব্দীর সুপার সাইক্লোন আম্ফান মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নিয়েছে জেলা প্রশাসন। তার অংশ হিসেবে ভোলার ২১ চরের তিন লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে।

মঙ্গলবার(১৯ মে) সকাল থেকে বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে প্রশাসনের মাধ্যমে নৌ-বাহিনী, নৌ-পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় এসব মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে।

একই সঙ্গে এসব মানুষ সাইক্লোন সেল্টারে আশ্রয় নেওয়া ব্যাপারে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য অতিরিক্ত ৪ শতটি আশ্রয় কেন্দ্রসহ সর্বমোট ১১০৪টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানান হয়।

ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, সবাইকে সতর্ক করার পাশাপাশি নিরাপদে আসতে সিপিপি ১০ হাজার ২ শত সেচ্ছাসেবী উপকূলের বিভিন্ন এলাকায় মাইকিং ও জানসাধারনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে। নদী ও সাগরে অবস্থানরত সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে আসতে বলা হয়েছে।

তিনি আরো জানান,সুপার সাইক্লোনে প্রস্তুতি হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলার বিছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়ন থেকে প্রায় ১০ হাজার মানুষকে মঙ্গলবার সকাল থেকে ৫০ টি ট্রলার যোগে মূল-ভ’খন্ড চরফ্যাশনে আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে। এছারাও বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে তিন লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে।

এসব আশ্রয় কেন্দ্রে মানুষদের জন্য ৩ বেলা খাবারের ব্যবস্থা ছাড়াও নগদ টাকা, শুকনো খাবার ও শিশু খাবার বরাদ্দ দেয়া হয়েছে। সাইক্লোনের আগে, সাইক্লোনের সময় ও সাইক্লোন পরবর্তী এ তিনটি ধাফেই কাজ করার জন্য সব প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।