বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:০৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সৃষ্টিকর্তার অপরূপ দান, চারটি পা নিয়ে জন্মাল মুরগি ছানা!

ডেক্সরিপোর্ট  খাগড়াছড়ি জেলার পানছড়িতে ডিম থেকে সদ্য ফুটেছে চার পায়ের এক আজব মুরগীর ছানা। চার পা দিয়ে সে মায়ের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে আঙিনার এপার থেকে ওপার। খবর পেয়ে সরেজমিনে উপজেলার ইসলামপুর গ্রামের দেলোয়ারের বাড়িতে গেলে দেখা মিলে মুরগীর ছানাটির।

এ ব্যাপারে জানতে চাইলে দেলোয়ার রং মালার সঙ্গে কথা বলতে বলেন। জানা যায়, দেলোয়ারের সহধর্মিনীর নাম সালমা হলেও সে রং মালা নামেই পরিচিত। রং মালা জানায়, মুরগীটি ১০টি ডিম নিয়ে তা বসলে গত শনিবার ডিম থেকে ৭টি ছানা ফুটে।

প্রথম দুদিন কিছুই বুঝিনি। হঠাৎ দুদিন পরে নজরে পড়ে ছানাটির চারটি পা। অন্য ছানাগুলোর চেয়ে তার চলার গতি অনেক দ্রুত। তবে ঠোঁটটার অনেকাংশ বাঁকা। এটি সুস্থভাবে চলাফেরা করছে বলেও জানান।

এদিকে এলাকার উৎসুক জনতা এই দৃশ্য মোবাইল বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। এদের মধ্যে এক দু’জন ধর্মপ্রাণ মানুষ বলতে থাকেন সবই ভগবানের লীলা তা নাহলে কি দুটি পায়ের জায়াগায় চারটি পা হয়। অনেকে বলছেন কলিযুগ আর কত কি দেখবো। তবে মুরগির চারটি পা দেখে হতবাক সকলেই।