বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৪
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

মনপুরায় সাইক্লোন আম্ফানের মধ্যে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো আম্ফান

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় সাইক্লোন আম্ফানের রাতে হাসপাতালে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হয়েছে আম্ফান।

বৃহস্পতিবার(২১মে) বিকেল ৪টায় হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রচেষ্টায় এক প্রসূতি মায়ের সুস্থ ছেলে সন্তানের জন্ম হয়। ডাক্তার ও নার্সরা খুশিতে নবজাতকের নাম দেন আম্পান। ওই প্রসূতি মা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ছালাউদ্দিনের স্ত্রী সামিয়া (২৫)।

জানা যায়, সাইক্লোনের মধ্যে বুধবার হাসপাতালে বেশ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন প্রসূতি মা সামিয়া। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও ঘূর্ণিঝড়ের কারণে তাকে অন্যত্র নেওয়া যাচ্ছিল না। তারপরও ডাক্তার ও নার্সদের আপ্রান চেষ্টায় সুস্থ সন্তান পৃথিবীর আলো দেখে। শিশুটিই ওই মায়ের প্রথম সন্তান। খুশিতে ডাক্তার-নার্সরা জন্ম নেয়া ওই ছেলের নাম দেন আম্পান। নবজাতক এবং তার মা বর্তমানে সুস্থ রয়েছেন।

এব্যাপারে মনপুরা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ তার ফেইসবুক ওয়ালে লিখেন, উম্পুন বা আম্পান একটি থাই শব্দ যার অর্থ আকাশ। সত্যি শরতের আকাশের মত নির্মল আনন্দের এই ছেলে সন্তানটি আম্পানের তীব্রতার মাঝে বৃহস্পতিবার বিকাল ৪ টা ১০ মিনিটে আমাদের হাসপাতালে ভূমিষ্ট হয়।

মা সামিয়া তার শিশু সন্তান নিয়ে আজ বাড়ি ফিরেছে। আমরা শিশুটির নাম দিয়েছি আম্পান। দুর্গম মনপুরা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারি, সি এইচ সিপি, নার্স, অফিস স্টাফসহ আমরা সকল ডাক্তার গর্বিত।