বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৬
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

করোনাযুদ্ধে পুলিশের ১২তম সদস্যর মৃত্যু

ডেক্সরিপোর্ট  করোনায় জীবন দিলেন পুলিশের ১২তম সদস্য আল মোশাররফ হোসেন। তিনি উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদায় রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন।

শুক্রবার (২২ মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে মারা যান তিনি।পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। শুক্রবার (২২ মে) তিনি পুলিশ লাইন হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর তাকে রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি পাবনায়। রাজশাহী শহরে তিনি ভাড়া থাকতেন।

করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করা পুলিশের অন্যান্য সদস্যরা হলেন-ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭), সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্রী রঘুনাথ রায় (৪৮), কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন (৪৪), এসবির এসআই নাজির উদ্দীন (৫৫), এসআই মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল মো. নঈমুল হক (৩৮), চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল মোখলেসুর রহমান ও ডিএমপির নায়েক মো. আল মামুনুর রশিদ।