বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৪৫
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি নিহত

ডেক্সরিপোর্ট  টঙ্গীতে র‌্যাবের সঙ্গে কথিত গোলাগুলিতে হত্যা, ডাকাতি, মাদকসহ অন্তত ‘দেড় ডজন’ মামলার এক আসামি নিহত হয়েছেন।

শুক্রবার রাতে টঙ্গী বাজারের পাশে সেনাকল্যাণ ভবন এলাকায় এ ঘটনা ঘটে বলে র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান।

র‌্যাব সূত্রে জানা যায়, নিহত শামীম হোসেন ওরফে হাসান (৩০) টঙ্গীর মাজারবস্তি এলাকার রুহল আমিনের ছেলে। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। সে গাজীপুরের টঙ্গী এবং রাজধানীর বনানী থানার মোস্ট ওয়ান্টেড আসামি। তার বিরুদ্ধে মাদক, হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ১৮টির মতো মামলা রয়েছে।

র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, রাত সোয়া ৮টার দিকে র‌্যাব সদস্যরা খবর পান একদল মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী টঙ্গী বাজারের পাশে মাজারবস্তি এলাকায় অবস্থান করছিল। ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পালানোর চেষ্টা করে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে পড়ে যান এবং অন্যরা পালিয়ে যান। এসময় র‍্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলিসহ ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।