শনিবার, ১২ই জুন, ২০২৬ ইং, রাত ২:৪২
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

বরিশালে জেলা প্রশাসক ও বিভিন্ন উন্নয়ন সংস্থার ত্রান বিতরণ অব্যাহত

শামীম আহমেদ  করোনা মোকাবেলায় অসহায় শ্রমজীবী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বরিশালের জেলা প্রশাসক ও বিভিন্ন সামাজিক উন্নয়ন সংস্থা। জেলা প্রশাসকের অর্থায়নে শনিবার (২৩ মে) দিনভর নগরীর বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।

ত্রাণ বিতরণকালে সমাজসেবা দফতরের প্রফেসন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে বিভিন্ন গণমাধ্যম, মোবাইল ফোন ও ফেইসবুক এর মাধ্যমে খবর নিয়ে নগরীর অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। খেতে পারছে না এমন অসহায় পরিবারের কেউ তথ্য দিলে আমরা সেখানে ত্রান পৌছে দিচ্ছি।

এদিকে করোনা মোকাবেলায় দুস্থদের মধ্যে ত্রাণ বিতরন অব্যাহত রেখেছে আশা, পরশমনি সংস্থা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন সংস্থাগুলো। ঈদ উপলক্ষে শনিবার বিকেলে নগরীর বাংলা বাজার এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলোর মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী চাল, ডাল, সেমাই, চিনি, তেল, আলু ও লবণ বিতরণ করেছে পরশমনি সমাজকল্যাণ সংস্থা।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. জসিম উদ্দিন , সাধারণ সম্পাদক জাহেদা বেগম সহ অন্যান্য সদস্যরা।