শনিবার, ১২ই জুন, ২০২৬ ইং, রাত ১:৩৪
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

কীর্তনখোলায় গোসল করতে নেমে শিশু শিক্ষার্থী নিখোঁজ

ডেক্সরিপোর্ট  বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিপু আক্তার নামের ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর ২টার দিকে নগরীর রূপাতলী মোল্লাবাড়ি সড়ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ শিশু নিপু আক্তার ওই এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে এবং স্থানীয় দক্ষিণ রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক ডা. ফারুক আহমেদ।

এদিকে নিখোঁজ নিপুর মামা শহিদুল সিকদার জানান,নিপুর বাবা সৌদি প্রবাসী। তাই নিপু ও তার মা মোল্লাবাড়ী সংলগ্ন নানাবাড়ীতে থাকেন। প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর ২টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীতে গোসল করতে নামে সে। নদীতে ডুব দিলে আর উঠে আসেনি। এর পর থেকেই নিখোঁজ হয় নিপু।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুর সন্ধান পাননি তারা