শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, রাত ১১:১৮
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

আকাশে চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদ

ডেক্সরিপোর্ট  বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আগামীকাল রবিবার হবে ৩০ রমজান

ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

সভায় দেশের ৬৪ জেলা ও ইসলামিক ফাউন্ডেশন অফিস থেকে পাঠানো তথ্য, আবহাওয়া অধিদফতরের তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছে চাঁদ দেখা কমিটি।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, শনিবার ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে কোথাও দেখা যায়নি। তাই আগামী সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। কাল রবিবার হবে ৩০ রমজান। সবাইকে ঈদ মোবারক।