শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, রাত ৮:৪৮
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

বরিশালে আর্ত মানবতার সেবায় ‘বোয়াব’

নিজস্ব প্রতিবেদক  বরিশালে কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে বরিশালের কৃতি সন্তানদের ( বিসিএস কর্মকর্তা) দ্বারা গঠিত সংগঠন বোয়াব।

শুক্রবার (২২ মে) করোনা মহামারী ও আসন্ন ঈদ উপলক্ষে বরিশাল নগরীর ১০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,বোয়াব সভাপতি ও জেড এস (ডিএস) মোঃ আহসান হাবিব,বোয়াব সাধারন সম্পাদক ও পুলিশ সুপার (বরিশাল রেঞ্জ ডিআইজি অফিস) ফয়েজ আহমেদ, বোয়াবের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

এ সময় বোয়াব সাধারন সম্পাদক ও পুলিশ সুপার (বরিশাল রেঞ্জ ডিআইজি অফিস)মোঃ ফয়েজ আহমেদ বলেন,বোয়াবের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের কারনে এই ত্রান কার্যক্রম সম্ভব হয়েছে।বোয়াব গঠনের একটি উল্লেখযোগ্য লক্ষ্য ছিল বরিশাল বিভাগের অসহায় দরিদ্র মানুষের জন্য বরিশালের কৃতি সন্তানদের (বিসিএস কর্মকর্তা) দ্বারা কিছু একটা করা| একটু দেরীতে হলেও দুই বছরের মাথায় বোয়াব সেটা করতে পেরেছে বলে আমরা গর্বিত|