শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৫২
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

পাটগ্রামে রংপুর ব্যাটালিয়ন ৫১বিজিবি’র এাণ সামগ্রী বিতরণ

কামরান হাবিব,রংপুর  লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন সাহেবডাঙ্গা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ দুপুর ১২ টায় ঢাকাস্থ মহাখালী ডিওএইচএস ক্লাব কর্তৃক প্রদত্ত এাণ সামগ্রী রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারণে সীমান্তবর্তী এলাকার দুস্থ ও গরীব অসহায় জনসাধারণের মাঝে বিতরন করা হয়।

প্রতি বস্তায় ১০কেজি চাল, ১ কেজি ডাল, ১লিটার তৈল, ১কেজি লবণ, ২০০ গ্রাম সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৭৫ গ্রাম গুড় দুধসহ প্রায় ১৪ কেজি খাদ্য সামগ্রী ছিলো।

এসব জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন লে: কর্ণেল মুহাম্মদ ইসহাক, পিএসসি পরিচালক ও অধিনায়ক রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি। উল্লেখ নীলফামারী ও লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকার ২ হাজার ৩ শত ৫ জন হতদরিদ্র ব্যক্তির মাঝে এসকল জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতা পাটগ্রামে ৩শত ৫ জন কে ঈদ উপহার সহ জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব জরুরি খাদ্য সামগ্রী হাতে পেয়ে উপকার ভোগীগন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজিবি’র এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান।

এসময় সংশ্লিষ্ট কোম্পানির বিওপি কমান্ড, ইউপি চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যাক্তিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।