শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, সকাল ৭:৪৭
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

করোনায় নিজাম হাজারীর বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু

ডেক্সরিপোর্ট  মহামারি করোনায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বড় ভাই জসিম উদ্দিন হাজারী (৫৮) মারা যান।

জসিম উদ্দিন হাজারী করোনায় আক্রান্ত হয়ে চারদিন আগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। গতকাল থেকে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।

ঢাকায় করোনায় বড় ছেলের মৃত্যুর সংবাদ সহ্য করতে না পেরে হৃদরোগে তার মা দিল আফরোজা বেগম মারা যান।

নিজাম উদ্দিন হাজারীর মা ও বড় ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।