বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং, বিকাল ৫:৪৬
শিরোনাম :
বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

করোনা কেড়ে নিল আরও ২১ প্রাণ, আক্রান্ত ১১৬৬

ডেক্সরিপোর্ট  দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২১ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী এবং ১৫ জন ঢাকা বিভাগে ও ৬ জন অন্যান্য বিভাগে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। এছাড়া নতুন করে আরো ১ হাজার ১৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের নমুনাসহ মোট ৫ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ১৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ২৪৫ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৯ জনে।