বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং, দুপুর ২:৪৫
শিরোনাম :
বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা

আজ রাতে ঈদের ভিন্নধর্মী ইত্যাদি

ডেক্সরিপোর্ট  দীর্ঘ তিন দশক ধরে ঈদের ঐতিহ্যে পরিণত হয়েছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। প্রতি ঈদেই গ্যালারী উপচে পড়া হাজার হাজার দর্শকের মুখরিত মঞ্চে হানিফ সংকেত দর্শকদের জানান ঈদ মোবারক এবং সাদর সম্ভাষণ।

তবে এবার সেই চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে। কারণ করোনা ভাইরাসের কারণে সবকিছুর মতো থমকে গেছে ইত্যাদিও। তাই পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে, স্বাস্থ্যবিধি মেনে এবার চিরাচরিত নিয়মে ইত্যাদি ধারণ করা হয়নি। করোনা ভাইরাসের কারণে পুরো পর্বটি সম্পাদনার টেবিলে বসে সেরেছেন হানিফ সংকেত।

হানিফ সংকেত জানান, ঈদ ‘ইত্যাদি’র পুরোনো কয়েকটি পর্ব থেকে নতুন একটি সংকলন তৈরি করা হয়েছে। সংকলিত ইত্যাদি হলেও এবারের ইত্যাদির শুরুতে এবং শেষে রয়েছে একটি বিশেষ চমক। যা যেকোনো নতুন পর্বের চেয়েও জমজমাট মনে হবে। দর্শক স্মৃতিকাতর হবেন নিশ্চিত।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ আজ রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে।