বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:১৪
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

বরিশালের মেহেন্দীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আ’লীগ নেতা খুন

ডেক্সরিপোর্ট: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে ফখরুল হাওলাদার (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে বাসার অদূরে তাকে কুপিয়ে ফেলো রাখা হয়।

পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্পিডবোটেযোগে বরিশালে নিয়ে আসার পথে তিনি মারা গেছেন। ফখরুল হাওলাদার মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের সাবেক মেম্বর।

ঘটনাপ্রত্যক্ষদর্শীরা জানায়- শনিবার বেলা ১১টার দিকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় যুবক শরিফের সাথে আ’লীগ নেতা ফখরুল হাওলাদারের বাকবিতণ্ডা হয়। এতে শফির ক্ষুব্ধ হয়ে সহযোগী পক্কি দফাদার, ইসমাল বাঘা, ওমর, উজ্জল ও ফারুকসহ ১২ থেকে ১৩ জনকে সাথে নিয়ে তার ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফখরুলকে বাঘাবাড়ি মসজিদের সামনে সড়কে ফেলে রাখে।

খবর পেয়ে তার ভাই একই ওয়ার্ডের বর্তমান মেম্বর হুমায়ন হাওলাদারসহ আরও ৪ থেকে ৫ ব্যক্তি তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের উদ্দেশে স্পিডবোটযোগে নিয়ে যাওয়া হয়। কিন্তু নদীপথের কিছুটা পাড়ি দেওয়ার পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সংশ্লিষ্ট মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সন্ত্রাসীরা দ্রত স্থান ত্যাগ করার তাদের আটক করা সম্ভব হয়নি। নিহত আ’লীগ নেতার মরহেদ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। সেই সাথে এই ঘটনায় একটি হত্যা মামলা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে জানান তিনি।