রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়,বিগত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে:পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়। বাংলাদেশকে এখন আর কোনো দেশ তলাবিহীন ঝুড়ি বলতে পারবে না। বিগত দশ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি আরও বলেন- পৃথিবীর বিখ্যাত তিনজন রাষ্ট্রপ্রধানের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন। এটা নিয়ে দেশের জনগণ গর্ব করতে পারে। আমাদের নেতা একজন মহিয়সী নারী। যার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালীতে পায়রা বন্দর হয়েছে। পদ্মা সেতু হচ্ছে। দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। দক্ষিণাঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠিত হবে। এসব কিছুই সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

আজ শনিবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দশমিনা উপজেলার নদী ভাঙনে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। খুব দ্রুত কাজ শুরু করা হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য রিমন, দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, কৃষি অফিসার বনি আমিন খান ও ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন প্রমুখ।