মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

করোনায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতার মৃত্যু

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা ইমামুল কবীর শান্ত মারা গেছেন।

শনিবার সকাল ৭টায় সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে তার মৃত্যু হয়।

শান্ত মারিয়াম ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা লিলি ইসলাম তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ইমামুল কবীর শান্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিস(প্রা.) লিমিটেড, শান্তনিবাস ও শান্ত মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন।

প্রসঙ্গত গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয় এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর থেকে প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৮৪৪ জন। মারা গেলেন ৫৮৩ জন।