মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

মধুপুরে বোরো ধান/ চাউল সংগ্রহ-২০২০ শুভ উদ্ধোধন

মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি  টাঙ্গাইলের মধুপুরে অভ্যন্তরিন বোরো ধান/ চাউল সংগ্রহ-২০২০ শুভ উদ্ধোধন অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় এ বছর বোরো / ২০২০মৌসুমে উপজেলার বোরো ধান উ্যপাদনকারী কৃষকদের মধুপুর সরাকারী খাদ্য গুদামে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের উদ্দেশ্যে কৃষক নির্বাচনের জন্য উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। উপজেলায় এবছর ১২৪২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের উদ্দেশ্যে উপজেলায় গত ১৩, ১৪,ও ১৫ মে ২০২০ইং তারিখে মাইকিং করে ৭৩২৫ জন কৃষকের নামের তালিকা পাওয়া যায়। এদের মধ্যে মধুপুর পৌরসভার ৩৬৫ জন কৃষকের মধ্যে ১৮৯ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। ক্ষুদ্র, মাঝারি ও বড় এ তিন ক্যাটাগরিতে কৃষক নির্বাচন করা হয়েছে। লটারির মাধ্যমে ১৮ জন বড় ৪০ জন মাঝারি এবং১৩১ জন ক্ষুদ্র কৃষক নির্বাচন করা হয়েছে।

উপজেলার অন্যান্য ইউনিয়নে দ্রুততম সসময়ের মধ্যে তালিকাভূক্ত কৃষকদের মধ্য হতে কৃষক নির্বাচনের কাজ সম্পর্ন হবে। এরই ধারাবাহিকতায় ২৯মে বিকেলে মধুপুর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মধুপুর খাদ্য গুদামে অভ্যন্তরিন বোরো ধান/ চাউল সংগ্রহ-২০২০ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ফিতা কেটে ধান ও চাউল সংগ্রহের মধ্য দিয়ে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, উক্ত সময় উপস্হিত ছিলেন মধুপুর পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: আনিসুর রহমান, মধুপুর খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিজা খাতুন, প্রেসক্লাব মধুপুর এর সভাপতি এম. এ. হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, সহ খাদ্য গুদামের অন্যান্য কর্মকর্তাগন।