বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৯
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

করোনায় মৃত্যু ২৮, নতুন আক্রান্ত ১৭৬৪

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মারা গেছেন ২৮ জন, নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন এবং সুস্থ হয়েছেন ৩৬০ জন। ফলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৬০৮। মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন। আক্রান্তের সংখ্যা বিশ্বে ২১তম দেশ বাংলাদেশ।

শনিবার (৩০ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো জানানো হয়, দেশে এখন পর্যন্ত করোনা পরীক্ষার জন্য নতুন একটি বেসরকারি ল্যাবসহ মোট ল্যাবের সংখ্যা ৫০টি। আজ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৯৮৭ জনের। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪ জনের। আজ করোনায় নিহত ২৮ জনের মধ্যে ২৫জন পুরুষ এবং ৩ জন নারী। এদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৭ জন, রংপুরে ২ জন এবং সিলেটে ১ জন মারা গেছেন।

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর আনুপাতিক হার ১.৩৭ এবং সুস্থ হওয়ার আনুপাতিক হার ২১.০২%।

জন হফকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্যানুসারে আজ দুপুর ২টা ৫০ পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯ লাখ ৪১ হাজার ৯৯২। অন্যদিকে মারা গেছে ৩ লাখ ৬৫ হাজার ৫১ জন।