শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, বিকাল ৩:১৪
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

বরিশালে ১৭ জন পৌর মেয়রের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক  বিভাগীয় কমিশনার ও ডিআইজির কাছে স্মারকলিপি পেশ করেছেন বিভাগের ১৭ জন পৌর মেয়র। স্মারকলিপির মাধ্যমে পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জিয়াউল হক জুয়েলকে একটি হত্যা মামলায় ষড়যন্ত্রমুলকভাবে আসামি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অব্যাহতি দেয়ার দাবি করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে পৌরসভা সমিতির পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়েছে, ওইদিন (রবিবার) বিকেলে বিভাগের ১৭ জন পৌর মেয়র স্মারকলিপিতে উল্লেখ করেছেন, ঘটনার সময় থানার অভ্যন্তরে থাকা সত্বেও রাজনৈতিক প্রতিহিংসায় পৌর মেয়র জুয়েলকে একটি হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মে সকালে বাউফলে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাংসদ ও পৌর মেয়রের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় যুবলীগ কর্মী তাপস কুমার দাস নিহত হন।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই পংকজ কুমার দাস। ওই মামলায় বিশেষ একটি মহলের ইন্ধনে পৌর মেয়র জিয়াউল হক জুয়েলকে প্রধান ও সংঘর্ষের সময় ছবি তোলায় সাংবাদিক এবিএম মিজানুর রহমানসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে।