শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং, সকাল ৬:৩০
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

বজ্রপাতে বাবা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  পঞ্চগড় জেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দিনাজপুর ও নীলফামারীতে মারা গেছেন আরও ২ জন। মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ জানায়, সোমবার (১ জুন) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় ছেলেকে সঙ্গে নিয়ে নিজের জমিতে ধান কাটছিলেন কৃষক মোহাম্মদ আলীসহ বেশ কয়েকজন। হঠাৎ বৃষ্টি নামলে বজ্রপাত শুরু হয়।

এতে গুরুতর আহত হন মোহাম্মদ আলী ও তার ছেলে আনিসুর রহমান। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে দু’জনেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও বোদা উপজেলায় বজ্রপাতে একজন এবং দিনাজপুর ও নীলফামারীতে আরও দু’জনের মৃত্যু হয়।