মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে নতুন করে ৭ পুলিশ সদস্যসহ ৫৪ জন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বরিশালে নতুন করে ৭ পুলিশ সদস্য সহ আরো ৫৪ জন মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৪১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবং মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

মঙ্গলবার (২ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে আগৈলঝাড়া উপজেলার ৩ জন, মুলাদী উপজেলার ২ জন ও মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন চিকিৎসকসহ মোট ৬ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৭ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স ও ১ জন স্টাফসহ ২ জন, জেলার বাবুগঞ্জ ও সদর জেনারেল হাসপাতালে কর্মরত ৩ জন নার্স, ১ জন স্বাস্থ্য পরিদর্শক ও ১ জন স্টাফসহ ৫ জন, বাবুগঞ্জ উপজেলায় ৬ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১ জন, বানারীপাড়া উপজেলায় ২ জন, উজিরপুর উপজেলায় ১ জন, গৌরনদী উপজেলায় ১ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৫ জন, মুলাদী উপজেলায় ১ জন, নগরীর ধান গবেষনা রোড এলাকার ২ জন, উলালঘুনি, সেকশন রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, কাউনিয়া, রুপাতলি, নাজির মহল্লা, নথুল্লাবাদ, ফরেস্টার বাড়ি প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, রাহাত-আনোয়ার হসপিটালের ২ জন স্টাফ।

আজ এ জেলায় করোনা থেকে কেউ সুস্থতা লাভ করেনি।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৪ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।