মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

‘বরিশালে করোনার প্রাদুর্ভাব বাড়াচ্ছে লঞ্চ মালিকরা ’

ডেক্সরিপোর্ট  বরিশাল থেকে চলাচলকারী লঞ্চগুলোতে স্বাস্থ্য বিধি অমান্য করা মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গন বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপরিবহনে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা দেয়া হলেও অনেক ক্ষেত্রেই তা লঙ্ঘিত হচ্ছে। এছাড়া ঢাকা থেকে বরিশালগামী যাত্রী বাহি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্য বিধি অনুসরণ সহ সামাজিক দূরত্ব রক্ষাও মানা হচ্ছে না।

যাত্রী পরিবহন সীমিত করার জন্য অগ্রিম টিকিট বিক্রয়ের জন্য শহরের বিভিন্ন স্থানে একাধিক টিকিট কাউন্টার স্থাপন ও অনলাইনে টিকিট বিক্রয়ের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে বিপদজনভাবে যাত্রী পরিবহন করে লঞ্চ মালিকরা এই অঞ্চলের জনসাধারনের করোনা প্রাদুর্ভাব জনিত স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করছেন।

গণবিজ্ঞপ্তিতে লঞ্চ মালিকদের সতর্ক করা হয় এবং ধারণ ক্ষমতার মধ্যে যাত্রী পরিবহন না করলে মামলা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।