মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

হিলিতে গাঁজাসহ স্বামী-স্ত্রী ও শাশুড়ি আটক

ডেক্সরিপোর্ট  হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব চণ্ডিপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান,গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের শয়ন কক্ষের মেঝের নিচে বালুর ভিতর অভিনব কায়দায় পুঁতে রাখা ৫ কেজি ৫শ’ গ্রামগাঁজাসহ শহিদুল (৩৮), স্ত্রী জমিরন (২৫) ও তার মা শরিফা বেগমকে (৫৫) আটক করা হয়। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে দিনাজপুর আদালতে পাঠানো হবে।