ডেক্সরিপোর্ট বরিশালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃত আবদুল খালেক (৭৩) নগরীর ২৪নং ওয়ার্ড রুপাতলী এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল গনির ছেলে।
হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্বরতরা জানান, বুধবার সন্ধ্যা ৬টায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন আবদুল খালেক। পরে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।