মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৭
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

যশোরে অপহরণের পর হত্যা, লাশ মিলল বাঁওড়ের কচুরিপানায়

ডেক্সরিপোর্ট  যশোর জেলার অভয়নগর উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণের পর ৫০ লাখ টাকা দাবি করে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। নিহত কলেজছাত্রের নাম নুরুজ্জামান বাবু (২০)।

বুধবার গভীর রাতে উপজেলার পুড়াখালী বাঁওড়ের মধ্যে থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নুরুজ্জামান বাবু নওয়াপাড়া মডেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি উপজেলার পুড়াখালী গ্রামের ইমরান গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাবুকে গত সোমবার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করে অপহরণকারীরা। অপহরণের পর মঙ্গলবার রাতে নুরুজ্জামান বাবুর বাবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

বিষয়টি নুরুজ্জামান বাবুর বাবা ইমরান গাজী লিখিত আকারে থানায় জানালে, পুলিশ বুধবার অপহরণের সূত্র ধরে ওই এলাকায় বসবসাকারী আউজ হোসেন ও আবদুর রাজ্জাক ফকির নামে দুজনকে আটক করে। আটকদের স্বীকারোক্তিতে পুলিশ বুধবার গভীর রাতে পুড়াখালী বাঁওড়ের মধ্যে নিহত নুরুজ্জামান বাবুর মরদেহের সন্ধান পায়।

বৃহস্পতিবার সকালে এলাকাবাসী জানান, নুরুজ্জামান বাবুর মরদেহ পুড়াখালী বাঁওড়ের কচুরিপানায় পড়ে রয়েছে।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।