শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

স্বাস্থ্যবিধি না মানা ও বাড়তি ভাড়া নেয়ায় বরিশালে বাস মালিক ও যাত্রীকে জরিমানা

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে শুরু থেকেই বরিশাল জেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকার কর্তৃক গণপরিবহন চলাচলের অনুমোদন প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কি না এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া কতটা মানা হচ্ছে তা মনিটরিং করার জন্য মাঠে নামে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় সকাল থেকে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

এ সময় তিনি বিআরটিএ-এর পরদর্শক ইকবাল আহমেদকে সাথে নিয়ে স্বাস্থ্যবিধি ও নির্ধারিত ভাড়া তালিকা মেনে চলতে প্রতিটি বাস কাউন্টারে নির্দেশনা প্রদান করেন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় এক যাত্রীকে ৫০০টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অপরদিকে ঢাকা ও চট্টগ্রামমুখী বেশ কয়েকটি বাস থামিয়ে স্বাস্থ্যবিধি পরিপালন ও ভাড়া তালিকা অনুযায়ী নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা পরিদর্শন করা হয়।

এ সময় চট্টগ্রাম অভিমুখী এস এ পরিবহন, অন্তরা পরিবহন এবং ঢাকা অভিমুখী দিদার ট্রাভেলস নামক তিনটি বাসের বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেন নির্ধারিত ভাড়ার দ্বিগুন/তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দেখা যায় বাসগুলো ৫০০/৭০০ টাকার ভাড়া ১৫০০/১৬০০ টাজা করে নেওয়া হচ্ছে। অভিযোগ স্বীকার করে বাস সুপারভাইজার ও চালক এজন্য মালিকপক্ষকে দায়ী করেন।

এমন অপরাধে উল্লিখিত ৩টি বাস মালিককে বিভিন্ন অংকের মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন র‍্যাব-৮ এর একটি টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।