শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঝালকাঠিতে পা পিছলে নদীতে পড়ে কলেজ ছাত্র নিখোঁজ

ঝালকাঠী প্রতিনিধি  ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক কলেজছাত্র। তার নাম মো. রাকিব হাওলাদার (২২)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাটসংলগ্ন বিষখালীতে এ ঘটনা ঘটে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাকিব উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের রাজমিস্ত্রি আবদুল রাজ্জাক হাওলাদারের ছেলে এবং বরিশাল হাতেম আলী কলেজের ভূগোল বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় বরিশাল থেকে আসা ডুবুরির একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী নদীতে অভিযান চালিয়েও নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী আবদুল মতিন জানান, ঘটনার দিন বুধবার রাতে বাদুরতলা লঞ্চঘাটের সঙ্গে নদীতে নোঙর করা বালুর একটি জাহাজে রাকিব তার স্থানীয় বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড ঢেউ আসে এবং জাহাজটি দুলতে থাকে। রাকিবসহ অন্যরা ভয় পেয়ে তাড়াহুড়ো করে জাহাজ থেকে লাফিয়ে পন্টুনে ওঠার সময় রাকিব পা পিছলে নদীতে পড়ে যায়। রাকিব বাঁচার জন্য হাত উঁচিয়ে সাহায্য চায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের জন্য হাত বাড়ানোর আগেই আরেকটি ঢেউ এসে তাকে তলিয়ে দেয়।

পরে রাতেই উপস্থিত স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি।

উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. জলিল সিকদার জানান, নদীতে প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতে খুব স্রোত থাকায় রাকিব দূরে কোথাও ভেসে যেতে পারে বলেও তিনি জানান।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ডুবুরির একটি দল বিষখালী নদীতে অভিযান চালিয়েও নিখোঁজ কলেজছাত্র রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।